সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় এক ইউনিয়নে এলজিইডি’র আটটি রাস্তার উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার পুর্ণিমাগাতী ইউনিয়নে এলজিইডি’র আটটি রাস্তার ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে বেলা সাড়ে এগারোটায় পুর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ চত্ত¡র থেকে এর উদ্বোধন করেন। পুর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ চত্তরে এলজিইডি’র আয়োজনে এ উপলক্ষে এক সভায় প্রধান অতিথি সংসদ সদস্য তানভীর ইমাম বক্তব্য রাখেন।

 

এলজিইডি সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ও আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহিন ইমাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ, পুর্ণিমাগাতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন প্রমুখ।

 

উল্লাপাড়া এলজিইডি’র আটটি সড়ক রাস্তার নির্মাণের ব্যায় প্রায় ১৩ কোটি টাকা বলে জানানো হয়। রাস্তা আটটি হলো- গয়হাট্রা জিসি- বড়পাঙ্গাসী মাদ্রাসা সড়ক, ঝবজবিয়া ব্রীজ- ঘিয়ালা জিপিএস সড়ক, গয়হাট্রা কৃষ্টপুর সড়ক, ভেটুয়াকান্দি সড়ক, নওগা জিসি সড়ক, ধামাইলকান্দি সড়ক, কুচিয়ামারা সড়ক।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর