শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ঝালকাঠির রাজাপুরে চাঁদ রাতে চাচার ঘরের সামনে ভাতিজার মলমূত্র রাখার অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৭:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে সাবেক সেনাসদস্য চাচার ঘরের সামনে ২৪ মে চাঁদ রাতে মলমূত্র ফেলে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করেছে ভাতিজা।
বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে চাচাকে হত্যার হুমকি দেয়া হয়। এ নিয়ে সোমবার (২৫ মে) রাজাপুর থানায় অভিযোগ দিয়েছেন চাচা বেলায়েত হোসেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেমায়েত হোসেন নুরুর ছেলে মাহমুদ হোসেন রাজুসহ কয়েকজন গতকাল চাঁদরাতে চাচা বেলায়েত হোসেনের বাড়ির পাশে সাউন্ড বক্স বাজিয়ে পিকনিকের আয়োজন করে। রাজাপুর থানা পুলিশ সাউন্ড বক্সের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে গান-বাজনা বন্ধ করে দেয়। চাচা পুলিশ ডেকেছে ধারণা করে রাতেই চাচার ঘরের সামনে মলমূত্র ফেলে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে ভাতিজা।
এ ব্যাপারে বেলায়েত হোসেন তার বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন নুরুর কাছে অভিযোগ দিলে হত্যার হুমকি দেয়া হয়। পরে তিনি রাজাপুর থানায় অভিযোগ দেন।
বেলায়েত হোসেন জানান, বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন নুরুর সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে তার। এজন্য তার ঘরের পাশে সাউন্ড বক্স বাজিয়ে পিকনিকের আয়োজন করে ভাতিজা। পুলিশ তাদের পিকনিক বন্ধ করে দিলে মলমূত্র ফেলে তার ঘরের সামনে বাঁশ বেঁধে বেড়া দেয়া হয়। এজন্য থানায় অভিযোগ দিয়েছেন তিনি।
এ ব্যাপারে হেমায়েত হোসেন নুরু বলেন, আমার ছেলে এ ঘটনায় সম্পৃক্ত নয় । যদি ছেলে এ ধরনের কাজ করে থাকে তাহলে বিচার হবে।
রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থ্যা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর