বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

আগৈলঝাড়ায় আগাম বোরো চাষে ব্যস্ত চাষিরা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১, ৫:১৮ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশাল জেলার অন্যতম শষ্য উৎপাদনকারী উপজেলা আগৈলঝাড়ায় আগাম ইরি-বোরো চাষে নেমেছেন চাষিরা। চলতি ইরি-বোরো মৌসুমের শুরুতে কনকনে শীত উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকায় চারা লাগাতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বর্তমান আবহাওয়া অব্যাহত থাকলে বাম্পার ফলনের আশা করছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৯ হাজার ৩শ হেক্টর জমি ইরি-বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করে চালের উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৪শ ৫০ মেট্রিক টন। যার মধ্যে ৪৮ হাজার ৪শ মেট্টিক টন হাইব্রীড ও ২০৫০ মেট্টিক টন উফসী চাল।

তিনি আরও জানান, উপজেলায় মোট আবাদী জমির মধ্যে ৮হাজার ৮০০হেক্টর জমিতে হাইব্রীড ধান ও ৫০০হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফসী) বোরো ধান আবাদ করা হবে। এর মধ্যে ৪শ ৫০হেক্টর জমিতে আগাম বোরো আবাদ করেছেন চাষিরা।

কৃষি সম্প্রসারণ বিভাগের সূত্র মতে, চলতি রবি মৌসুমে ৯১জন চাষিকে সরিষা, ভুট্টা, মুগ, মশুর, খেসারী, আলু, আখ বীজ প্রদান করা হয়েছে। এছাড়াও সরকারের পুণর্বাসন বীজ সহায়তা, প্রোনোদনা, প্রকল্প ও রাজস্ব খাতের আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪হাজার ৩শ ২৫জন কৃষক পরিবারকে ধান বীজসহ বিভিন্ন ধরনের বীজ সহায়তা প্রদান করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর