রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

জামালপুরের ইসলামপুরের জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

কামরুজ্জামান কানু,জামালপুর:

জামালপুরের ইসলামপুর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় দুই জনকে আটক করেছে থানা পুলিশ।

উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পয়েস্তি এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার ৫ জানুয়ারিদুপুরে সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে চরগোয়ালিনী ইউনিয়নের পয়েস্তী গ্রামের মৃত নূর ইসলাম ওরফে মন্ডল মোল্লার ছেলে বাবলা(২৫), সহোদর ভাই এমদাদুল(৩৫)গংরা একই এলাকার আমীন মোল্লা পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

বিরোধের এক পর্যায়ে সোমবার সন্ধ্যার দিকে আমিন মোল্লার ছেলে রুবেল মিয়া (১৪) একটি গাছের ডাল কাঁটছিল। গাছের ডাল কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এতে গুরুতর আহত হয় আমীন মোল্লার স্ত্রী ময়ফল (৪০), ছেলে সোহেল(২২) ও রুবেল (১৪) মিয়া। গুরুতর আহত অবস্থায় রাতেই তাদেরকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় রুবেল। নিহত রুবেল মিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল সুমন মিয়া বিষয় টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথেই একদল পুলিশ নিয়ে রাত সাড়ে তিনটা থেকে আজ সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে পার্শ্ববতী শেরপুর জেলার চর বাবনা এলাকার ঘাতকদের আত্মীয় বাড়ি থেকে বাবলা ও এমদাদকে আটক করে জেলহাজতে প্রেরন করেছে  পুলিশ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর