সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। স্থানীয় এইচ টি ইমাম পৌর মুক্ত মঞ্চে বেলা এগারোটায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ। বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,

 

উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার প্রমুখ। আলোচনা সভা পরে পৌর শহরে র‌্যালি শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের কেক কাটা হয়। এর আগে সকাল সাতটায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও ছাত্রলীগ দলীয় পতাকা উত্তোলন ও উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর