সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চৌহালীতে ব্র্যাকের অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

মাহমুদুল হাসান চৌহালী সিরাজগন্জ থেকেঃ 
বন্যা ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর সুরক্ষা, মর্যাদা ও সহনশীলতা বিনির্মাণে মানবিক সহায়তা প্রকল্প-২  সিরাজগঞ্জের চৌহালীতে ব্র্যাকের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বুধবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহিদ আল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস  চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, ব্র্যাক সিরাজগন্জ জেলা কো অডিনেটর মোঃ রইজ উদ্দিন, প্রকল্প  প্রধান আঃ মালেক খান,প্রকল্প ম্যানেজার আঃ রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন,  কৃষি উপসহকারী ছানোয়ার হোসেন,  ব্র্যাক চৌহালী শাখা ম্যানেজার মোঃ, উপজেলা প্রগ্রামার সম্পা কর্মকার ও চৌহালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহমুদুল হাসান প্রমুখ।
এসময় চৌহালী উপজেলার খাষপুখুরিয়া, বাঘুটিয়া ও সদিয়াচাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও প্রকল্পের কাজে জরিত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ও ১ নং বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে। ব্র্যাক হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম সরকার ও অন্যান্য সংস্থার পাশাপাশি দেশের সর্বাধিক বিপদাপন্ন জনগোষ্ঠীর দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি ও দুর্যোগ আক্রান্ত জনগোষ্ঠীকে সামগ্রিক মানবিক সহায়তা প্রদান করে চলেছে।  তারইধারাবাহিকতায় ব্র্যাকের সেবা জনগনের কাছে পৌঁছাতে পারে সেই দিকনির্দেশনা ও উন্নয়ন মুলক আলোচনা করেন বক্তারা।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর