বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় সরকারী খালে বিষ প্রয়োগে মাছ শিকার বিষাক্ততায় দেশী প্রজাতির সকল মাছ মরে এলাকায় দুর্গন্ধ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ৩:৪২ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল: 
বরিশালের আগৈলঝাড়ায় সরকারী খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করার কারণে ওই খালের দেশী প্রজাতির সকল মাছ মরে ভেসে উঠেছে। ঘটনা মৎস্য অফিসকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুপুর গ্রামের উপেন সরকারের ছেলে উজ্জল ও উৎপল সরকার শনিবার সকাল থেকে বাহাদুরপুর ঠাকুরবাড়ি নাম স্থানে সরকারী খালে কোন রকমে দু’পাশ আাটকে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে।

মাছ শিকারের মধ্যে জোয়ারের সময় ওই বিষাক্ত পানি খালের সর্বত্র ছড়িয়ে পরলে বিষ ক্রিয়ায় খালে থাকা দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে এবং পানি দুর্গন্ধ হয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য সুভাষ ভক্ত। এঘটনা স্থানীয়রা মৎস্য অফিসে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ইউপি সদস্যসহ স্থানীয়রা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আলম’র মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর