সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চৌহালীতে স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসন ও আ’লীগের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

রোকনূজ্জামান(রকু) নিজস্ব প্রতিনিধি :

সিরাজগন্জের চৌহালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৬:৩৮ মিনিটে উপজেলার সরকারি কলেজে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বুধবার সকাল ৬: ৩০ মিনিটে ৩১ বার তপোতধ্বনীর মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন চৌহালী উপজেলা মুক্তিযোদ্ধা। এর পরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে প্রষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, চৌহালী থানা, উপজেলা আওয়ামী লীগ, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ, এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান,উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: আফসানা ইয়াসমিন , উপজেলা নবাগত সহকারী কমিশনার ভুমি মাহিদ -আল হাসান , নবাগত চৌহালী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম , উপজেলা আ’লীগের (ভা:)সভাপতি আবু নজির মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার ,ওসি তদন্ত তছলিম উদ্দিন ,চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা রবিউল ইসলাম , সম্পাদক আরিফ সরকার প্রমুখ।

 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে , পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদদের স্মরণে আলোচনা সভা এবং শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর