সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

করোনা রোগীর চিকিৎসায় ৩ হাজার নতুন পদ সৃষ্টি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৪ মে, ২০২০, ৩:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদফতরের রাজস্ব খাতে ৩ হাজার নতুন পদ অস্থায়ীভাবে (বছর বছর সংরক্ষণের ভিত্তিতে) সৃজনের সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বুধবার (২০ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ থেকে জারিকৃত একপত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে পদ সৃজনের সম্মতির কথা জানানো হয়। নতুন পদগুলোর মধ্যে রয়েছে- মেডিকেল টেকনোলজিস্ট ১ হাজার ২০০টি, মেডিকেল টেকনিশিয়ান (অ্যানেস্থেসিয়া টেকনিশিয়ান, ডায়ালাইসিস টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ল্যাব সহকারী ইত্যাদি) ১ হাজার ৬৫০টি, কার্ডিওগ্রাফার ১৫০টি। উল্লিখিত পদগুলো সৃজনে অর্থ বিভাগ কয়েকটি শর্ত দিয়েছে।

শর্তগুলো হলো- পদ সৃজনে স্বাস্থ্যমন্ত্রীর অনুমতি নেয়া, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ নেয়া, অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের কাছ থেকে বেতনকাঠামো যাচাই করা, পদ সৃজনের তথ্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ, হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পদ বিভাজনের পূর্ণাঙ্গ তথ্য ও তিন পদের বিপরীতে বিদ্যমান শূন্যপদের তথ্য অর্থ বিভাগকে জানানো এবং নিয়োগ বিধি না থাকলে তা প্রণয়ন করা ইত্যাদি। নতুন পদ সৃষ্টি ও পদায়ন প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব মো. সেলিম মোল্লা জাগো নিউজকে বলেন, করোনা মোকাবিলায় সরকার ২ হাজার চিকিৎসক, ৬ হাজার নার্স নিয়োগ দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১ জন চিকিৎসকের বিপরীতে ৫ জন মেডিকেল টেকনোলজিস্ট থাকার নিয়ম রয়েছে। সে অনুযায়ী বর্তমান বাস্তবতায় ১০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট পদ সৃষ্টি হওয়ার কথা। অথচ হয়েছে মাত্র ১ হাজার ২০০, যা চাহিদার তুলনায় অপ্রতুল। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্টদের জন্য আরও পদ সৃষ্টি করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর