সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৪ মে, ২০২০, ৪:৩১ অপরাহ্ন

নিজস্বব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। শনিবার (২৩ মে) টেলিফোনে তিনি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, ভুটানের প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। প্রায় ১৫ মিনিটের ফোনালাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভুটানের প্রধানমন্ত্রী এবং জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

ইহসানুল করিম বলেন, এ সময় ভুটানের প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির খোঁজখবরও নেন এবং জানমালের ক্ষতিতে সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করার জন্য এবং আম্পানে ক্ষয়ক্ষতিতে সমবেদনা প্রকাশ করায় তাকে ধন্যবাদ জানান। প্রেসসচিব বলেন, দুই নেতার আলোচনায় চলমান করোনা ভাইরাস পরিস্থিতও স্থান পায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর