রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বরিশালে নেশাজাতীয় ইনজেকশনসহ আটক-১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
৯০৫ অ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশনসহ বিক্রেতা সোহাগ মোল্লাকে আটক করেছে মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। রবিবার দুপুরে মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

সূত্রমতে, আটককৃত সোহাগ মোল্লা বাকেরগঞ্জ উপজেলার গারুলিয়া ইউনিয়নের চরবালিগা গ্রামের মৃত মোক্তার আলী মোল্লার পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে নগরীর বান্দ রোড থেকে সোহাগ মোল্লাকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা পাঁচ প্রকারের ৯০৫ অ্যাম্পুল নেশাজাতীয় বিভিন্ন প্রকারের ইনজেকশন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর