মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিরাজগঞ্জে ২২ হাজার টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ২২ হাজার টাকায় বিক্রি হওয়া শিশু সন্তান সাব্বির হোসেন (১৬ মাস) কে উদ্ধার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) শিশুটিকে মা সোনিয়া খাতুনের কাছে ফিরিয়ে দিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধায় এতথ্য নিশ্চিত করেছেন এস আই মোঃ রায়হান (পিবিআই)। এ ঘটনায় শিশু ক্রেতা আনোয়ার হোসেন রতনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ নভেম্বর ২০২০ ইং তারিখে শাহজাদপুর উপজেলার কাশিপুর গর্জনা গ্রামে সোনিয়ার বাবার বাড়ি থেকে ডাক্তার দেখানোর মিথ্যে কথা বলে সোনিয়ার শ্বশুর, শিশুর দাদা মোঃ শাহিন ও সাইদ দুজনে মিলে সাব্বির কে একই উপজেলার ভাটপাড়া জামিরতা গ্রামের মৃত বেলায়েত হোসেনের পুত্র আতোয়ার হোসেন রতনের কাছে অবৈধ ভাবে ২২ হাজার টাকায় বিক্রি করে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এস.আই মোঃ রায়হান (পিবিআই) জানান, ২২ হাজার টাকা বিক্রি হওয়া শিশুর মা সোনিয়া খাতুনের দেওয়া তথ্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে আতোয়ার হোসেন রতন এর নিজ বাড়ি থেকে শিশু সাব্বির হোসেনকে উদ্ধার করা হয়েছে। পরে শাহজাদপুর থানার মাধ্যমে মা সোনিয়া খাতুনে কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর