সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশে মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের মধ্যে আশ্রয় প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্ধোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ১২:২০ অপরাহ্ন

জাকির আকন,বিশেষ প্রতিনিধি ,চলনবিল:

“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগান সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে শেখ হাসিনার গৃহ নির্মান প্রকল্পের মাধ্যমে অসহায় হতদরিদ্র ভুমিহীন ও গৃহ হীনদের মধ্যে আশ্রয় প্রকল্প- ২ এর আওতায় গৃহ নির্মান কার্যক্রমের উদ্বোধন করেন তাড়াশ রায়গঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) বিকালে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথায় গৃহহীন ইসমাইল হোসেনের নামে বরাদ্দকৃত গৃহনির্মানের কাজের উদ্বোধন করে এই কার্যত্রম শুরু করা হয় ।

 

উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি সাংসদ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ ,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম, সহকারী কমিশনার ভুমি মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক,সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস উজ জামান -আব্বাস, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর মামুন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক প্রমুখ।

 

সাংসদ ডাঃ আব্দুল আজিজ বলেন, বাংলাদেশে গৃহহীন ও ভুমিহীন যে সমস্ত মানুষের মাথা গোজার ঠাই নাই জননেত্রী শেখ হাসিনা সে সমস্ত পরিবারে পাকা ঘরের ব্যবস্থা করছেন। তারই অংশ হিসেবে আমরা তাড়াশ উপজেলায় গৃহহীন পরিবার গুলোকে ঘরের ব্যবস্থা করতে পারছি। আমি আশা করি তাড়াশ উপজেলায় প্রকৃত গৃহহীন ও ভুমিহীন ব্যক্তিগন পাকা ঘরের মালিক হবেন।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর