বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নবীনগরে অষ্টম শ্রেণীর ছাত্রী ধর্ষনের ঘটনায় প্রেমিক তরিকুল গ্রেপ্তার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০, ৬:৩৪ অপরাহ্ন

মো: আনোয়ার হোসেন:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের একুইছড়া গ্রামে অষ্টম শ্রেণীর এক ছাত্রী ধর্ষনের স্বীকার হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৫/১১) একুইছড়া গ্রামে আধা নির্মিত বিল্ডিংএর ভিতরে। ওই ছাত্রীর মা শিউলী আক্তার বাদী হয়ে থানায় ধর্ষনের মামলা করেন। এই ঘটনায় পুলিশ ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৫) কে গ্রেফতার করে। গতকাল বৃহষ্পতিবার সকালে তাকে আদালতে সোর্পদ করে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার একুইছড়া গ্রামের ওই ছাত্রী বুধবার প্রাইভেট পড়তে যাওয়ার সময় কৌশল করে আধা নির্মিত বিল্ডিং এর ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

 

এসময় স্থানীয় লোকজন তাদের আটক করলেও তরিকুল পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসি জানান, প্রবাস ফেরত তরিকুলের সাথে ওই ছাত্রীর দীর্ঘদিনের প্রেমের সর্ম্পক ছিল। বুধবার ওই প্রেমের টানেই যুগল জুটি সুযোগে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় স্থানীয় যুবকরা ওই বিল্ডিং এর ভেন্টিলেটার দিয়ে তাদের অনৈতিক কাজের ভিডিও করে। পুলিশ ওই ভিডিওটি জব্দ করে। ওসি আমিনুর রশিদ ঘটনার সতত্যা স্বীকার করে বলেন, এই ঘটনায় ধর্ষনের মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর