বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মুসা মাস্টার গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ৯:২৮ অপরাহ্ন

মাহাবুব আলম রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জমি সংক্রান্ত হত্যা মামলার প্রধান আসামি মুসা মাস্টার (৪৮) কে প্রায় ৪ মাসের মাথায় গত ২৩ নভেম্বর সোমবার গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।আসামী মুসা রাণীশংকৈল উপজেলার ভরনিয়া সম্পদবাড়ি গ্রামের মৃত দবিরউদ্দিনের ছেলে।তাকে ঢাকা শাহাবাগ এলাকার মৎস ভবনের সামনে থেকে গ্রেফতার করা হয়।
পরদিন ২৪ নভেম্বর মঙ্গলবার রাণীশংকৈল থানার এ মামলার তদন্তকারি অফিসার আব্দুল লতিফ শেখ, তাঁর সঙ্গীয় এস আই আহসান হাবিব, এ এস আই আমজাদ হোসেন ফোর্সসহ আসামীকে সংগে করে  রাণীশংকৈল থানায় নিয়ে আসেন।  এ দিনিই সন্ধায় রাণীশংকৈল থানার সভাকক্ষে সিনিয়র সহকারি পুলিশ সুপার ( সার্কেল) তোফাজ্জল হোসেন এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে লিখিত তথ্য প্রদান করেন। এ সময় থানার ওসি এস এম জাহিদ ইকবাল, ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ, অন্যান্য কর্মকর্তা,  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ০৬- ০৮- ২০২০ খ্রিঃ তারিখ সকালে জমি সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় জাহাঙ্গীর আলম (৩৫) কে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সে মারা যায়। এ নিয়ে ঐ দিনেই রাণীশংকৈল থানায় ইসমাইল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায়  ইতিপূর্বে মুসা ছাড়াও ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর