শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বঙ্গবন্ধুকে নিয়ে ফাহিম ফয়সালের নতুন গান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ৮:৩৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ফাহিম ফয়সাল। আবু বকর শিকদারের কথায় গানটির সুর করেছেন জিয়া খান। ‘কে বলে বঙ্গবন্ধু নেই’ শিরোনামের নতুন এই গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য সম্প্রতি শুটিং সম্পন্ন করা হয়। গানের কথাগুলো হচ্ছে- ‘৫২ থেকে ৭১, কালরাত্রী থেকে স্বাধীন সূর্যোদয়ে, চিরভাস্বর মৃত্যুঞ্জয়ী, বাংলার ইতিহাসে, কে বলে বঙ্গবন্ধু নেই।’

গানটি নিয়ে ফাহিম ফয়সাল বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চমৎকার বাণী ও সুরের এই গানটিতে কণ্ঠ দিয়ে বেশ ভালো লাগছে। গানটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে, এই গানে বঙ্গবন্ধুর জীবনী ফুটে উঠেছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, কালরাত্রী, স্বাধীন বাংলার জন্য রাজপথে বঙ্গবন্ধুর সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বঙ্গবন্ধু হত্যার বিষয়গুলো গানে উঠে এসেছে। আমার বিশ্বাস, গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

‘কে বলে বঙ্গবন্ধু নেই’ শিরোনামের গানটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর