সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি : 
সিরাজগঞ্জের শাহজাদপুরে আঁখি খাতুন (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার পোতাজিয়া রায়পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আঁখি ওই রায়পাড়ার মামুন শেখের স্ত্রী ও পাবনার সাথিয়া উপজেলার সোনাতলা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে মামুন শেখের আঁখি খাতুনের বিয়ে হয়। তাদের ঘরে একটি কন্যা (২) সন্তান রয়েছে।
কিন্তু বেশ কিছুদিন ধরে উভয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ অবস্থায় রোববার রাতে আঁখির ঝুলন্ত মরদেহে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ জানান, খবর  পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর