বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ডলার ব্যবসায়ী গ্রেপ্তার ৩

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ৪:১৮ অপরাহ্ন

কামরুজ্জামান কানু,জামালপুর:

দেওয়ানগঞ্জ উপজেলার হাশেমপুর এলাকা থেকে ৫ হাজার ৪৬০ ইউএস ডলারের জাল নোটসহ তিনজন জাল ডলার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ২১ নভেম্বর বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনজন জাল ডলার ব্যবসায়ীরা হলেন শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার গোপালখিলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. আমজাদ হোসেন (৫০) ও মৃত আব্বাস আলী মুন্সির ছেলে মো. আলতাফ হোসেন (৬০) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মিয়াপাড়া গ্রামের মো. রবিজল হকের ছেলে মো. শফিকুল ইসলাম (২০)।জানাগেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২১ নভেম্বর বিকাল পৌনে পাঁচটার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাশেমপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে হাশেমপুরে মো. সাইফুল ইসলামের বসতবাড়ির উত্তর-পশ্চিম পাশে রাস্তা থেকে জাল ডলার ব্যবসায়ী আমজাদ হোসেন, আলতাফ হোসেন ও শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে (৫১৫০+১০+৩০০) = ৫ হাজার ৪৬০ ইউএস ডলারের জাল নোট ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের মূল্য বাংলাদেশি টাকায় ৪ লাখ ৬৪ হাজার ১০০ টাকা মাত্র। আসামিদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর