বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় সাবেক যুবলীগ নেতাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৮:৩৫ অপরাহ্ন

মোঃ জামিল হায়দার (জনি) নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের হরিদাখলসী গ্রামের সাবেক যুবলীগ নেতাসহ বিশিষ্ট এক মাদক ব্যবসায়ীকে মোমিনপুর সরদার পাড়া হতে গ্রেফতার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। আজ রোববার ২২ (নভেম্বর) সকাল ১১ ঘটিকায় তাদেরকে মাদক মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হরিদাখলসী গ্রামের আবু বক্কর এর ছেলে মাহাবুব রহমান (৪৫) ও কাউছার আলী শুকুর এর ছেলে বেলাল হোসেন (গাজাবেলাল)(৪৩) দুই জনকে মোমিনপুর সরদার পাড়া হইতে চোলাই মদ সহ গ্রেফতার করা হয়।

 

স্থানীয় এলাকাবাসী জানান, সাবেক যুবলীগ নেতা মাহাবুব রহামন আধিপত্য বিস্তার করে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এদের কারণে ছাত্রসমাজ-যুব সমাজ ও গ্রামের মানসম্মান নষ্ট হয়ে যাচ্ছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মৃধা জানান, তাদেরকে গত রাতে চোলাই মদ সহ গ্রেফতার করা হয় এবং আজ সকাল ১১ টার সময় মাদক মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর