বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় ‌দুবৃর্ত্তের হামলায় সার ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন

মোঃ জামিল হায়দার (জনি), নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় দুবৃর্ত্তের হামলায় অরুন কুমার ওরফে লোকন ঠাকুর (৫৯) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছে। গত রাত (শনিবার) রাত ৯টার দিকে নলডাঙ্গা বাজারের দোকান থেকে নিজ বাড়ি সোনাপাতিল গ্রামে ফেরার পথে তালতলা এলাকায় দুবৃর্ত্তদের হামলার শিকার হন তিনি। এঘটনায় পুলিশ রাতেই সন্দেহভাজন তিন জনকে আটক করেছে। নিহত অরুন ঠাকুর নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামের মৃত কালী মোহন ঠাকুরের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল শনিবার রাত ৯ টার দিকে নলডাঙ্গা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান (সার দোকান) বন্ধ করে নিজ বাড়ি সোনাপাতিল গ্রামে ফিরছিলেন সার ব্যবসায়ী অরুন কুমার ওরফে লোকন ঠাকুর। পথে তালতলা এলাকায় পৌঁছিলে দুর্বৃত্তরা পিছন থেকে তাকে আঘাত করে। এসময় অরুন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার কাছে থাকা প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 

এসময় ব্যবসায়ী অরুনের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় বিসমিল্লাহ হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, আরুন ঠাকুর ফাতেমা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা সহ ওই প্রতিষ্ঠানের নামে সার ব্যবসা করতেন। এদিকে খবর পেয়ে নলডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম পিয়াস রাতেই দুবৃর্ত্তের হামলার শিকার অরুন ওরফে লোকন ঠাকুরকে দেখতে স্থানীয় বিসমিল্লাহ হাসপাতালে ছুটে যান ।

 

এসময় তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম দুর্বৃত্তদের হামলায় সার ব্যবসায়ী অরুন ঠাকুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি ছিনতাই না অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর