বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগরে ৪৩ লক্ষ টাকার সরকারী চোরাই খাদ্যপণ্য জব্দ,গ্রেফতার ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৯:৫৪ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকার মেসার্স আপন এন্টারপ্রাইজ নামে একটি পশু খাদ্যের দোকান থেকে ৪৩ লক্ষ টাকার সরকারী ত্রাণের চোরাই খাদ্যপণ্য (চিনি, লবন, সুজি, ডাল) জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় নগদ প্রায় দেড় লাখ টাকাসহ দোকানের মালিক তৌফিকুর রহমানকে আটক করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। আটক তৌফিকুর রহমান প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামের মৃত হাজী নূর মোহাম্মদ সিদ্দিকীর ছেলে। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ডিবি পুলিশের একটি দল তৌফিকুর রহমানের দোকানে অভিযান চালায়।

 

এসময় তারা দোকান থেকে চিনি, লবন, ডাল ও সুজির ৪৩ লক্ষ টাকার সরকারী ত্রাণের পণ্য জব্দ করে। এসময় দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ১ লাখ ৪৬ হাজার টাকাসহ তৌফিকুর রহমানকে আটক করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) সোমেন দাস জানান, ওই দোকানে চোরাই খাদ্যপণ্য ক্রয়-বিক্রয় করা হচ্ছিল। চোরাইপণ্য ক্রয় সংক্রান্ত একটি মামলায়  দোকান থেকে খাদ্যপণ্য জব্দ ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া দোকান মালিককে আটক করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর