সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

রোপা আমনের ফলনে কৃষকের মুখে হাসি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ৩:৫২ অপরাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

শস্য ভান্ডারখ্যাত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ফসলের মাঠজুড়ে বাতাসে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন। এ বছর রোপা আমন ধানের বাম্পার ফলনের পাশাপাশি ধানের দামটাও বেশি তাই কৃষকের মুখেন সোনালি হাসি।

সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। পর পর দুই বারের বন্যায় ক্ষতি হওয়ার পরও কৃষি বিভাগ মনে করছে, উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে।

তালম ইউনিয়নের গোন্তা গ্রামের কৃষক সোলায়মান আলী বলেন, এ বছর রোপা আমনের ফলন বেশ ভালো হয়েছে। বাজার মূল্য বেশি পাওয়া যাচ্ছে। তাছাড়া কৃষি অফিসের লোকজন সব সময় পাশে থেকে পরামর্শ দেয়ায় আমাদের জন্য উৎপাদন বাম্পার ফলন হয়েছে।

তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের ব্রজেন্দ্রনাথ জানান, এ বছর ৩০ বিঘা জমিতে রোপা আমন ধান আবাদ করেছি। বিঘা প্রতি ৮ মণ থেকে ১০ মণ ধান হচ্ছে। এ বছর বাম্পার ফলন হচ্ছে। আর প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১১শ টাকা করে।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন নাহার লুনা জানান, চলতি মৌসুমে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ১৩ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে ১২ হাজার ৬৯৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর