সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রমিক নেতা হাজী আনছার আলী আর নেই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি:  
শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার বিশিষ্ট শ্রমিক নেতা সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাত বারের নির্বাচিত সাধারণ সম্পাদক হাজী আনছার আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার শ্যামলী স্পেশালজেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আনছার আলী মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সিরাজগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এতথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, পরিবারের লোকজন  মরহুমের মরদেহটি নিয়ে ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শনিবার বাদ যোহর সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠে জানাযা শেষে কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হবে। মরহুমের জানাযা নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমানসহ আত্মীয়-স্বজনদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর