বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বাঁশের বানা-নেটজাল ফাঁকা করে পুকুরের মাছ পাচার!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৩:৪২ অপরাহ্ন
বাঁশের বানা-নেটজাল ফাঁকা করে পুকুরের মাছ পাচার!

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামে বাঁশের বানা ও নেটজাল ফাঁকা করে শহিদুল ইসলামের পুকুরের মাছ পাচার করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশি বাবলুর বিরুদ্ধে। বুধবার (১১ নভেম্বর) ভুক্তভোগি পুকুর মালিক শহিদুল ইসলাম এ ব্যাপারে গুরুদাসপুর থানায় বাদী হয়ে বাবলু, শামীমসহ ৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের উত্তরাংশের পুকুরের মালিক মৃত সায়েতুল্লার ছেলে বাবলু প্রামাণিক এবং দক্ষিণাংশের পুকুরের মালিক শহিদুল ইসলাম। তাদের পুকুরকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝির একপর্যায়ে বাবলু মোটা অংকের টাকার আশায় শহিদুল ও তার ছেলে আশরাফের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা করেন।

অপরদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে শহিদুলের পুকুরের মাছ বাবলুর পুকুরে পাচার নেওয়ায় বাবলুসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। গত ২৬ অক্টোবর শহিদুল ইসলামের বিরুদ্ধেও এরকম একটি অভিযোগ দায়ের করেন বাবলু। এবার বাবলুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দিলেন শহিদুল।গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর