বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

চকরিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৭:৪৯ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদকঃ

চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ গাইনাকাটা নামক স্হানে এক প্রতিবন্ধী ধর্ষনের অভিযোগ উঠেছে। ধর্ষিতার নাম নাম রিপা ক্তার(১৭)। সরেজমিনে গিয়ে পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৭নভেম্বর সকাল অনুমান ৭টায় গাইনাকাটা নিবাসী আব্দুল মালেকের প্রতিবন্ধী কন্যা রিপা প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে বাড়ী আসবার পথে বাড়ীর দক্ষিণ পাশের জঙ্গলে নিয়ে একই পাড়া নিবাসী মৃত জাকের আহমদের ছেলে রমযান আলী(৫০)। তাকে জোরপূর্বক ধর্ষন করে।এসময় ধর্ষিতারর পিতা মাতা বাড়ীর সামান্য দূরে তাদের চায়ের দোকানে অবস্থান করছিল।প্রতিবন্ধী কন্যাটির চিৎকারে পাশের বাড়ীর লোকজন ছুটে আসলে ধর্ষক রমজানকে পালিয়ে যেতে দেখতে পায় তারা। পরে মেয়েটির শরীরে রক্তপাত দেখে তাৎক্ষনিক চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ ব্যাপারে ধর্ষিতার মাতা মনোয়ারা বেগম বাদী হয়ে ধর্ষক রমযান আলীর বিরুদ্ধে ৯/১১/২০২০ ইং তারিখ চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। এ বিষয়ে হারবাং পুলিশ ফাড়ির (ওসি) ইনচার্জ তদন্ত মাহতাবুল ইসলাম জানান, একটি অভিযোগ পেয়েছি বিষয়টি এস আই মানিক গুরুত্ব সহকারে দেখছেন।সেক্ষেত্রে অপরাধীর ক্ষেত্রে কোন ছাড় নেই।

 

প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, রমযান আলীর ২ স্ত্রী উভয় সংসার মিলে ১৫ জন ছেলেমেয়ে ও ১৮ জন নাতি নাতনী রয়েছেন।লম্পট রমযান আলী বছর দুয়েক আগে পাশ্বর্বতী এক শিশুকে ধর্ষনের অভিযোগে পাড়াবাসীর গণধোলাইয়ের পর পরিবারের সদস্যরা মুচলেকা দিয়ে ছেড়ে নিয়ে যায়। লম্পট,চরিত্রহীন রমযান আলীর সর্ব্বোচ্চ শাস্তির দাবিতে ফুসলে উঠেছে এলাকাবাসি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর