বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে সাংবাদিকের প্রান নাশের হুমকী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ৯:২৬ অপরাহ্ন

নবাবগঞ্জ (দিনাজপুর ) প্রতিনিধি:
  দিনাজপুরের নবাবগঞ্জে বুধবার সন্ধ্যায় আজিনুর রহমান রাজু নামে এক সাংবাদিককে প্রান নাশের হুমকী দেয়া হয়েছে। সে চ্যানেল এস, দৈনিক জাগো জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি  ও নবাবগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক। উন্নয়নমুলক খবর অনলাইন ভার্সন দৈনিক উত্তরের সময় এবং  “দৈনিক জাগো জনতা”পত্রিকায় প্রকাশের জন্য তাকে এ হুমকী দেয়া হয়। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় পৃথক ২ টি সাধারণ ডায়রী করা হয়েছে।
জানা যায়, “সম্প্রতি নবাবগঞ্জ জাতীয় উদ্যানে আশুড়ার বিলে ক্রসড্যাম নির্মানে বিলের সোন্দর্য বহুগুনে বেড়ে পর্যটন এলাকায় পরিণত হয়। কিন্তু পূর্বে থেকে এ বিলের কিছু অবৈধ দখলদার পরিপূর্ণ বিলে নিজেদের আয়ত্তে নিতে না পারায় ক্রসড্যাম এর বাঁধ ভেঙ্গে ফেলে। এতে ক্রসড্যামের বাঁধ ভেঙ্গে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। ওরা নবাবগঞ্জের উন্নয়নের চেয়ে নিজেদের উন্নয়নে জবরদস্তি এ বিল দখলে নানা কুটকৌশল চালিয়ে আসছে।”
 গত ৩ নভেম্বর “চলমান উন্নয়ন কাজে বদলে যাচ্ছে নবাবগঞ্জ আশুড়ার বিল” শিরোনামে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হলে ওইসব অবৈধ দখলকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি দেখতে পেয়ে এলাকায় গুজোব ছড়িয়ে সাংবাদিক আজিনুরের উপর হামলার প্রস্তুতি নেয়। বিষয়টি জানতে পেরে নবাবগঞ্জ থানা পুলিশ আজিনুর রহমান রাজুকে উদ্ধার করে। পরে নবাবগঞ্জ থানায় আজিনুর ও প্রেসক্লাবের পক্ষে পৃথক পৃথক ভাবে ২ টি সাধারণ ডায়রী করা হয়।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর