বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

অসুস্থ গাভীর মাংস বিক্রি, তিনজনকে জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ৮:৩৫ অপরাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে তিনদিন পূর্বে বাচ্চা দেওয়া অসুস্থ গাভী জবাই করে বিক্রি করার অপরাধে গাভীটির মালিক কসাই ও কুপরামর্শদাতা পল্লী চিকিৎসককে পৃথকভাবে জরিমানা করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের ওই গরুর মালিক আয়নাল হককে ১০ হাজার টাকা, কসাই মকুল হোসেনকে ৫ হাজার ও কুপরামর্শদাতা পল্লী চিকিৎসক রেজাউল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু রাসেল ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই রায় দেন এবং অভিযানে উদ্ধারকৃত গোমাংস ধ্বংস করেন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। জন¯^ার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও মো. তমাল হোসেন জানিয়েছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর