বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে ব্যবসায়ীদের ২৯ লাখ টাকা নিয়ে উধাও অপর ব্যবসায়ী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ৬:০৩ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ব্যবসায়ীদের কাছ থেকে ২৯ লাখ টাকা ধার নিয়ে আরেক ব্যবসায়ী দোকান ঘর বন্ধ করে উধাও হয়ে গেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দরের।

বুধবার সকালে টরকী বন্দরের ব্যবসায়ী আহসান সরদার জানান, উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মৃত খোকন মুন্সির পুত্র মাহফুজ মুন্সি (২৫) দীর্ঘদিন যাবত টরকী বন্দরে বিকাশ এজেন্ট ব্যবসা চালিয়ে আসছে। সেই সুবাধে মাহফুজের সাথে টরকী বন্দরের ব্যবসায়ীদের সম্পর্ক তৈরি হয়। এমনকি মাঝে মধ্যেই মাহফুজ বন্দরের বিকাশ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে আবার কয়েক ঘন্টার মধ্যে পরিশোধ করে দিতো। গত রবিবার (১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি (আহসান) ও টরকী বন্দরের আরো ছয় বিকাশ ব্যবসায়ীদের কাছ থেকে আলাদা আলাদা মোট ২৯ লাখ সাত হাজার টাকা ধার নেয়।

 

পরবর্তীতে মাহফুজের দোকান বন্ধ ও মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে মাহফুজের প্রতারণার বিষয়টি ব্যবসায়ীদের কাছে ধরা পরে। তিনি আরও জানান, এঘটনায় সোমবার রাতে মাহফুজ ও তার পাঁচজন সহযোগীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। গৌরনদী মডেল থানার ওসি তদন্ত তৌহিদুজ্জামান জানান, মামলার দুই আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মূল আসামী মাহফুজকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর