শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

আবু সালেমকে পাত্তা দেননি শাহরুখ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ৯:৫৫ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:গতকাল পা রাখলেন ৫৫ বছর বয়সে। আজো তার চাহনি অম্লান। তার চলাফেরায় দুলে উঠে বলিউড। তার প্রশংসাকীর্তন শুধু ভারত নয় সুর তোলে সারাবিশ্বে। ৫৫ তম জন্মদিনে শাহরুখ সম্পর্কে উঠে এলো বেশ কিছু নতুন তথ্য। এতে শাহরুখের মান আরো বেড়েছে বলেই ভাবছেন ভক্তরা।

নব্বইয়ের দশকে যখন বলিউড নিয়ন্ত্রণ করতেন বড় বড় গ্যাংস্টাররা তখন শাহরুখ অনেকাংশেই ছিলেন ভারমুক্ত স্বাধীন একজন অভিনেতা। কারো বাধাতেই নড়ানো যেত না তাকে।

সাংবাদিক (বিধু বিনোদ চোপড়ার স্ত্রী) অনুপমা চোপড়ার বই ‘দ্যা কিং অফ বলিউড’-এ  শাহরুখ সম্পর্কে বেশ কিছু না জানান তথ্য শেয়ার করেন লেখিকা। যেখানে তিনি জানান, যশরাজ ফিল্মসের ব্যানারে দিল তো পাগল হ্যায়-এর শ্যুটিংয়ের সময় আবু সালেমের হুমকি ফোন পাওয়া শুরু করেন শাহরুখ। মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কাপুরের সঙ্গে ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করেন শাহরুখ খান। দিল তো পাগল হ্যায়-এর শ্যুটিং শুরুর পর থেকেই ‘গ্যাংস্টার’ আবু সালেমের হুমকি ফোন পাওয়া শুরু করেন কিং খান। যদিও কোনওদিনই শাহরুখ ওই সব হুমকি ফোনকে সেভাবে পাত্তা দেননি।

এরকমই আবু সালেমের একটি হুমকি ফোনে একবার বেজায় চোটে যান শাহরুখ খান। কার সঙ্গে তিনি কাজ করবেন এবং কোন ছবি তৈরি করবেন, তার জবাব আবু সালেমকে তিনি দেবেন না বলেও সেদিন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। তাই আবু সালেম যেন তাকে এসব বিষয়ে জ্ঞান দিতে না আসেন বলেও গ্যাংস্টারকে সাবধান করে দেন শাহরুখ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর