বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় ডিআইজি’র কাছে আত্মসমর্পণ করা মাদক ব্যবসায়ি দুই ভাই ইয়াবাসহ গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২০, ৫:০০ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে ডিআইজি’র কাছে আত্মসমর্পণ করা উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ি, অর্ধডজন মাদক মামলার আসামী দুই ভাই জাকির ও সালাম ফকির ৫৩ পিচ ইয়াবাসহ গ্রেফতার।

থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তার নেতৃত্বে এসআই ফোরকান, এসআই শাহজাহান, এসআই মাহাবুব, এসআই জসীম, এএসআই আক্তারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে আলোচিতওই মাতক বিক্রেতাদের বাড়িতে অভিযান চালান। অভিযানে মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে জাকির (৪২) ও তার ভাই সালাম ফকিরকে (৩৫) ৫৩পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত জাকির থানার অর্ধডজন মাদক মামলার আসামী। অন্যদিকে সালাম ডিআইজি’র কাছে আত্মসমর্পণ করা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি ও তিনটি মাদক মামলার আসামী।

এঘটনায় এস আই জসীম বাদী হয়ে ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন, নং-১ (১.১১.২০)। সোমবার সকালে গ্রেফতারকৃত দুই ভাইকে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর