সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় ফ্রান্সের পণ্য বর্জন করতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৯:১৪ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) ছবি বিকৃত করে প্রকাশিত করায় পৌর উন্মুক্ত মঞ্চে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর ছবি বিকৃত করে প্রকাশের প্রতিবাদে উল্লাপাড়া ওলামা পরিষদের আয়োজনে রোববার (০১ নভেম্বর) বেলা ১১ টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর উন্মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত মুসলিম সম্প্রদায় অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে মুফতি মওলানা মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মওলানা মুফতি মনিরুল ইসলাম, মওলানা আব্দুল জব্বার, ডাঃ জাহাঙ্গীর, মওলানা জাকির হোসেন, মওলানা আব্দুল হাকিম, মওলানা মামুন রহমানী, মওলানা মুফতি আব্দুর রহমান,মওলানা মুফতি জয়নাল আবেদীন প্রমুখ।

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা হযরত মোহাম্মদ (সাঃ) এর ছবি বিকৃত করে প্রকাশিত করায় ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোর প্রতি ঘৃণা ও নিন্দা প্রকাশ করেন। সেই সাথে বক্তারা ফ্রান্স পণ্য বয়কট সহ বাংলাদেশ সরকার কে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক না রাখার আহ্বান জানান এবং বাংলাদেশে ফ্রান্স রাষ্টদূত কে তলব করা কথা বলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর