বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ভুল অপারেশনে স্কুল ছাত্রীর মৃত্যুর অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ৪:২৩ অপরাহ্ন

খন্দকার মোহাম্মাদ আলী নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভুল অপারেশনে উম্মে হাদি (১৪) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।শুক্রবার রাতে উল্লাপাড়া কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত উম্মে হাদি উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বাঙ্গালা গ্রামের মতিয়ার আলীর মেয়ে।

উম্মে হাদিকে শুক্রবার সকালে কেয়ার হসপিটালে টনসিলাইটিস এর অপারেশনের জন্য নেয়া হয়। পরে রাতে ভুল অপারেশন করার কারনে তার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।

কেয়ার হসপিটালের মালিক লুৎফর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন বিষয়টা সবার সাথে বসে সব কিছু মিমাংসা করা হয়েছে। এটা নিয়ে নিহত পরিবারের আর কোন অভিযোগ নেই।

অপারেশকারী চিকিৎসক ডাঃ সৈয়দ ছানাউল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, রুগীটির শ্বাসকষ্ট ও হার্ডের সমস্যার থাকার কারনে মারা যেতে পারে। তবে আমারা চেষ্টা করছি কিন্তুু রুগীকে বাঁচাতে পারি নাই।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, উম্মে হাদির পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে কেয়ার হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে মৃত্যু’র সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর