সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় চাঞ্চল্যকর তানিয়ার আত্মহত্যার প্ররোচক প্রেমিক গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর তানিয়া আত্মহত্যা প্ররোচনাকারী প্রেমিক খোশ মামুন সুমনকে (২৫) গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তার গ্রামের বাড়ি উল্লাপাড়া উপজেলার ধরইল ইসলামপুর মাঝিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। খোশ মামুন সুমন এই গ্রামের আব্দুস সালামের ছেলে।

গত ২০ অক্টোবর তানিয়া খাতুন (১৮) নামের এক কলেজ ছাত্রী উল্লাপাড়া শ্যামলীপাড়া মহল্লার ৫ তলা একটি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। তানিয়াকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ খোশ মামুন সুমনকে গ্রেফতার করে। নিহত তানিয়া উপজেলার চেংটিয়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে এবং উল্লাপাড়া বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তানিয়ার বাবা তার মেয়ের আত্মহত্যার ব্যাপারে খোশ মামুন সুমনকে দায়ী করে উল্লাপাড়া মডেল থানায় ঘটনার পরদিন একটি মামলা দায়ের করেন। তানিয়ার ছাদ থেকে লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনাটি উল্লাপাড়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ জানান, তানিয়ার সঙ্গে খোশ মামুন সুমনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু শেষ পর্যায়ে খোশ মামুন সুমনের কারণে তাদের প্রেমের সফল পরিনতি না পাওয়ায় তানিয়া আত্মহনন করে। দীপক কুমার দাশ আরো জানান, খোশ মামনু সুমন পুলিশের কাছে তানিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। পুলিশ খোশ মামুন সুমনকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর