শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

বরিশালে ক্রিকেট প্রতিযোগীতার উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ৮:২০ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগীতা-২০২০ এর উদ্বোধণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বরিশাল পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীতার উদ্বোধণ করেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার)।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের শারিরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যেমন শক্তি ও সাহস যোগায় তেমনি মানুষের প্রেরণার উৎস। নিয়মিত খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে। তিনি আরও বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও আমরা একটি টিম তৈরী করবো। যে ভাল খেলবে তাকেই সিলেক্ট করা হবে। কারো আচরনে কোন খেলোয়ার যাতে কষ্ট না পায় এবং নিজেদের মধ্যে স¤প্রীতি বজায় রেখে খেলাধুলা চালিয়ে যেতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাইমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু জাফর মো. রহমাতুল্লাহ প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর