মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

ভাঙ্গুড়ায় সম্পত্তি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ঘর ভাঙ্গার অভিযোগ ; প্রাণনাশের হুমকি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

মো:মানিক হোসেন স্টাফ রিপোর্টার: 

পাবনার ভাঙ্গুড়ায় নিজ সম্পত্তি দাবি করে ছোট ভাই জয়নাল আবেদীনের (৪০)একটি গোয়াল ঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাই আলাউদ্দিন ও ভাতিজা ফরিদ আলীর বিরুদ্ধে। আলাউদ্দিন পাটুলীপাড়া হাই স্কুলের নৈশ-প্রহরী ও ছেলে ফরিদ ভাঙ্গুড়া বি.এম কলেজের নৈশ-প্রহরী। এদিকে ঘর ভেঙ্গে দেওয়ার পর থেকে গরু নিয়ে বিপাকে পড়েছেন জয়নাল আবেদীন। গত রোববার (১৮ অক্টোবর) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জয়নাল ও আলাউদ্দিন ওই গ্রামের মৃত. আজিজল হকের ছেলে।

জানা গেছে,ঘটনার দিন নিজ সম্পত্তি দাবি করে আলাউদ্দিন ও তার ছেলে ফরিদ জোর পূর্বকভাবে ধারালো অস্ত্র দিয়ে জয়নাল আবেদীনের একটি গোয়াল ঘরের কয়েকটি খুঁটি কেটে ফেলে। ফলে ঘরটি ভেঙ্গে পরে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান,আলাউদ্দিন ও তার ছেলে ফরিদ সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তাদের অনেক টাকার গরম। তাই এলাকার কেউ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না।

ভুক্তভোগী জয়নাল আবেদীন বলেন, এই জায়গায় আমি দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি এবং নিয়মিত ভাবে খাজনাও দিয়ে আসছি। কিন্তু আমার বড়ভাই ও ভাতিজা জায়গার দাবি করে অতর্কিত ভাবে আমার গোয়াল ঘরের খুঁটি কেটে ভেঙে ফেলেন। এখন আমিসহ আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা।

এবিষয়ে জানতে চাইলে আলাউদ্দিন বলেন,সম্পত্তি আমার বিধায় ঘর ভেঙে দিয়েছি। তবে তাকে কোন প্রকার হুমকি দেওয়া হয়নি।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন,বিষয়টি তিনি অবগত নন। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর