শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

জামালপুরের ইসলামপুরের দুই জেলের কারাদন্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

কামরুজ্জামান কানু,জামালপুর:

জামালপুরের ইসলামপুরের নিষেধাজ্ঞা অমান্য করে  যমুনা নদীতে মাছ শিকার করায় এক মাস ও ১৫ দিনের দুই জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুনাপাড়ার যমুনা নদীতে রোববার রাত ১০ থেকে সোমবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গুনাপাড়া এলাকার জরিপ মন্ডলের ছেলে ইন্নাত আলী (৩২) কে ১৫ দিন ও কেরাত উল্লাহ’র ছেলে ফরিদ উদ্দিন (২৬)কে একমাসের বিনাশ্রম কারাদণ্ড করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে এক হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

২৬ অক্টোবর ভোরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রোকনুজ্জামান খান এ আদেশ দেন।

নির্বাহী মেজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ১হাজার মিটার কারেন্ট জাল ধ্বংশ করে মা ইলিশ গুলো গুঠাইল বাজারের এতিম খানায় দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: কামরুল হাসানসহ জামালপুরের র‌্যাব সদস্য বৃন্দ উপস্তিত  ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর