সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জে ২৫ জেলের কারাদন্ড, ৬০ হাজার মিটার জাল ও ২০ কেজি মাছ জব্দ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০, ১২:১৯ অপরাহ্ন

খন্দকার মোহাম্মাদ আলী:

সরকারী নিষধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে ২৫ জেলেকে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মাছ জব্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) রাতে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ আনিসুর রহমান এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, বেলকুচি উপজেলার বেলকুচি গ্রামের সোহেল রানা (২৬), ছাইদুল (৩২), জানে আলম (৩৪), পাকরতলা গ্রামের মসলেম (৪৩), দশখাদা গ্রামের সোহেল রানা (২৫), চর বেল গ্রামের বেলাল (৩৫), গোপালপুর গ্রামের জহুরুল (৩৫), মূলকান্দি গ্রামের শাহাদাৎ (৩০), ¶িদ্রমাটিয়া গ্রামের শরিফুল (১৯), আলহাজ্ব (২৮), বালিয়াপাড়া গ্রামের মনিরুল (২০) চৌহালী উপজেলার সদিয়া চাদপুর গ্রামের হাচেন (৪৫), মাঝগ্রামের সবুজ (২৪), ইয়াকুব (২১), খাসকাউলিয়া গ্রামের আবু বক্কার (৩৫), ব্র¶ণগ্রামের আঃ কাদের (১৯), আজিজুল (৪৫), তারিকুল্লাহ(৫৮) বারবালা গ্রামের রবিউল (২০), টাংগাইল সদরের রশিদপুর গ্রামের গ্রামের শাহিন (৩৫),ফারুক (৩০), মালেক (২০), শাহজাহদপুর উপজেলার জালালপুর গ্রামের আলী (৩০), ফিরোজ (৫০), ছারোয়ার (৪০),।

উক্ত আসামীদের সাজা পরোয়ানামূলে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, শনিবার দিনভর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ২৫ জনকে আটক, ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ২৫ জনকে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ হাসান মাহমুদুল হক ও বেলকুচি থানা পুলিশের সদস্যবৃন্দ।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর