শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতা লাঞ্ছিত ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত ৩

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগর সভাপতিকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত ৩জন। আহতদের দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাহেবেরহাট ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহরাব হাওলাদারকে লাঞ্ছিত করে মোল্লাপাড়া গ্রামের আপন ঢালী, শেখর ঢালী ও তাদের লোকজন।

আওয়ামী লীগ নেতা সোহরাব হাওলাদারকে লাঞ্ছিত করার প্রতিবাদ করায় আওয়ামীলীগ নেতা ও আপন শেখরের লোকজনের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এসময় আপন ঢালী ও শেখর ঢালীসহ তাদের লোকজনের হামলায় সোহবাবের পক্ষের রাহাত হাওলাদার, ইব্রাহিম হাওলাদারসহ তিনজন আহত হয়েছে। আহত দুই জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি (তদন্ত) মাজাহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, সিনিয়র ও জুনিয়রের ঘটনা নিয়ে দু-পক্ষের ধাওয়া হয়েছে। দুই জন আহত হয়েছে। বর্তমানে ঘটনাস্থল স্থান শান্ত রয়েছে। কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর