সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

ধুবিল কালীবাড়ি মন্দির পুনঃনির্মান ভিত্তি প্রস্তর স্থাপনে এমপি আব্দুল আজিজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ৮:৪৪ অপরাহ্ন

কে,এম আল আমিন :

রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার প্রাণপুরুষ, মাননীয় এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ সলঙ্গার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন শেষে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের ধুবিল মেহমান শাহী (কালীবাড়ি) সার্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দিরের পুনঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন । আজ শুক্রবার ( ২৩ অক্টোবর) বিকেলে স্থানীয় আ.লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সার্বজনীন দুর্গাপুজা মন্দিরে অনুদানও প্রদান করেন। মাননীয় এমপি এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের সুখ দু:খের কথা শুনে সমাধানের আশ্বাস দেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আ.লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাবেক সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, পুজা উদযাপন পরিষদ সলঙ্গা থানা শাখার সভাপতি ও থানা আওয়ামী সহ-সভাপতি বাবু ফনি ভূষন পোদ্দার, সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হিরো, ধুবিল ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সহন, মিজানুর রহমান রাসেল, মোখলেছুর রহমান, এস এম রিয়াদুল ইসলাম ফরিদ, তাওহীদুর রহমান বাচ্চু ও রিপন হাসানসহ অনেকে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর