রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ২৪ জেলের কারাদন্ড, ৩৩ হাজার মিটার জাল জব্দ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন

খন্দকার মোহাম্মাদ আলী:

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় নদীতে মা ইলিশ ধরার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী ১২ জেলেকে এক বছর করে ও বেলকুচিতে ১২ জেলেকে ১৪ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার সকালে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন ও বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আনিসুর রহমান এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, ইউসুব আলী, রাজু, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মাসুদ, আশরাফুল ইসলাম, সওদাগর, হযরত আলী, আরশাদ আলী, আলী হাসান, আব্দুল আলীম,আব্দুল আওয়াল।

চৌহালী উপজেলার ক্ষেত্রে সহকারী শফিকুল ইসলাম জানান, বুধবার রাতভর যমুনা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। চৌহালী উপজেলার অংশে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রসায় বিতরন করা হয়েছে।

অপর দিকে বেলকুচিতে যমুনা নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটকের পর প্রত্যককে ১৪ দিন করে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। অভিযানে ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মাছ জব্দ করা হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর