বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

গৌরনদীতে গৃহবধু অপহরণ ও ধর্ষণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ৬:২৪ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বাকাই গ্রামের এক গৃহবধুকে (২১) অপহরণ করে ঢাকার মিরপুর এলাকার একটি বাসায় ৫দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় ওই গৃহবধুর মা বাদি হয়ে রোববার রাতে নাসির উদ্দিন হাওলাদার (২২)সহ দুই জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, ওই গ্রামের কিশোরী গত ১১ অক্টোবর বাবার বাড়ি থেকে সকালে স্বামীর কাছে ঢাকায় যাওয়ার জন্য রওনা দেন। পথিমধ্যে বাকাই বাজারের কাছে পৌঁছলে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের এমদাদ হাওলাদারের ছেলে মো. নাসির উদ্দিন হাওলাদার ও তার লোকজন গৃহবধুকে মোটরসাইকেলে করে অপহরণ করে।

ওই গ্রহবধুকে ঢাকার মিরপুর-১৪ এলাকায় নাসিরের নিকটতম আত্মীয়র ভাড়াটিয়া বাসায় নিয়ে ৫দিন আটকে রেখে ধর্ষণ করে। গত ১৬ অক্টোবর রাতে নির্যাতীতা কৌশলে পালিয়ে আসে। এ ঘটনায় নির্যাতিতা নারীর মা বাদি হয়ে রবিবার রাতে নাসির উদ্দিন হাওলাদারসহ দুই জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ কামাল হোসেন জানান, ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর