বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

গৌরনদীতে অন্তঃসত্তা প্রতিবন্ধীর ধর্ষক গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ৬:১৪ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে শারীরিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অন্তঃসত্তা করার অভিযোগে সিরাজ বেপারীকে (৫০) ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা গ্রেফতার করে রবিবার রাতে গৌরনদী মডেল থানায় সোপর্দ করেছে।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, বাটাজোর গ্রামের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী (১৪)কে ধর্ষণ করে প্রতিবেশী সিরাজ বেপারী। পরবর্তীতে ওই প্রতিবন্ধী অন্তঃসত্তা হয়ে পরলে তার পিতা গত ৪ অক্টোবার থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে আসামী সিরাজ বেপারী পালাতক ছিলো।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই হেলাল উদ্দিন জানান, শুক্রবার র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে যাত্রাবাড়ি এলাকা থেকে সিরাজ বেপারীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ বেপারী ধর্ষণের কথা স্বীকার করেছে।
সোমবার সকালে গ্রেফতারকৃত সিরাজ বেপারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর