বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় ইজিবাইক ছিনতাই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ৫:১৬ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
যাত্রীবেশী ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে ইজিবাইক নিয়ে উধাও হয়েছে। গুরুতর আহতাবস্থায় আগৈলঝাড়া বাইপাস রোড থেকে পুলিশ আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

গুরুতর আহত ইজি বাইকের মালিক ও চালক শামীম সরদার (৪২) জানান, রবিবার সকালে ইচলাদী থেকে সানুহার যাবার জন্য ভাড়া করে যাত্রীবেশী ছিনতাইকারীরা। শামীম যাত্রী নিয়ে গন্তব্যে রওয়ানা হলে পথিমধ্যে একটি প্রাইভেটকার তার ইজি বাইকের গতিরোধ করে দেশীয় অস্ত্র ঠেকিয়ে শামীমের চোখ ও হাত বেঁধে ওই প্রাইভেটকারে তুলে অজ্ঞান করে ফেলে। এসময় ছিনতাইকারী চক্রের অপর সদস্যরা শামীমের ইজি বাইক নিয়ে পালিয়ে যায়।

সকাল সাড়ে আটটার দিকে শামীমকে বহনকারী ছিনতাইকারীদের প্রাইভেটকারটি আগৈলঝাড়া উপজেলার বাইপাস রোডে কান্দিরপাড় নামক স্থানে অজ্ঞান অবস্থায় শামীমকে ছুরিকাঘাতে রক্তাক্ত করে ফেলে দিয়ে পালিয়ে যায়। ইজিবাইকের মালিক ও চালক আহত শামীম বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের আকবর সরদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান রক্তাক্ত আহতাবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তি পরে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই ফোরকান ঘটনাস্থলে গিয়ে আহত শামীমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ আহত চালকের পরিচয় উদ্ধার করেছে।

খবর পেয়ে শামীমের বাবা আকবর সরদার ছুটে আসেন। তিনি জানান, তার ছেলের ডান হাতে কোপের দাগ রয়েছে। শামীম সুস্থ হলে পুরো ঘটনা জেনে মামলা করবেন তিনি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর