বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় গাঁজাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ৩:৫৯ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় বাশাইল গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তিন ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।থানা নবাগত অফিসার ইন চার্জ মো. গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে অভিযান চালিয়ে বিনোদ বৈদ্যর ছেলে ভ্রাম্যমান মাদক বিক্রেতা বিনয় বৈদ্য (২২)কে গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত ভ্রাম্যমান বিক্রেতা বিনোদের স্বীকারোক্তি অনুযায়ি ওসি (তদন্ত) মাজহারুল ইসলামের নেতৃত্বে পরে ওই গ্রামে অভিযান চালিয়ে বিনোদের কাছে পাইকারী গাঁজা বিক্রেতা দুলাল মোল্লার ছেলে আল আমিন মোল্লা (২৪)কে গ্রেফতার করা হয়।

বিনোদ ও আল আমিন থানায় পুলিশী জিজ্ঞাসাবাদে জানায়, মাদকের বড় ব্যবসায়ি একই গ্রামের চিত্ত রঞ্জন মুন্সির ছেলে শ্যামল চন্দ্র মুন্সি (৩৫)। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে শ্যামল মুন্সিকেও গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই এসআই সুশান্ত কুমার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন, নং-৬ (১৫.১০.২০)।

ওসি মো. গোলাম সরোয়ার এ প্রতিনিধিকে জানান, কোন মাদক বিক্রেতা গ্রেফতার হলে তার কাছে কে-কে মাদক বিক্রি করছে, গ্রেফতারকৃতর স্বীকারোক্তি অনুযায়ি ওই পাইকারী বিক্রেতাকেও গ্রেফতার করা হবে। শুধু খুচরা বিক্রেতারাই গ্রেফতার হবে না, খুচরা বিক্রেতাদের কাছে পাইকারী বিক্রেতাদেরও গ্রেফতার করা হবে। কোন অবস্থায় মাদক ব্যবসায়িদের কোন ছাড় দেয়া হবে না। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর