মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ই-পেপার

হাইকোর্টের প্রতিদিনকার ফলাফল দ্রুত কার্যতালিকায় তোলার নির্দেশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ৮:১৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে প্রতিদিন যেসব আদেশ বা রায় হচ্ছে বা শুনানি কোন অবস্থায় রয়েছে তার সংক্ষিপ্ত ফলাফল প্রতিদিন দ্রুততম সময়ে অনলাইনে কার্যতালিকায় তুলে ধরতে হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসারদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী, মামলার পক্ষসহ সংশ্লিষ্ট সকলেই দ্রুততম সময়ের মধ্যে মামলার ফলাফল জানতে পারে এবং নথি ব্যবস্থাপনা হালনাগাদকরণের গতিশীলতা বাড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর বৃহস্পতিবার এ নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, ‘হাইকোর্ট বিভাগের প্রতি কার্যদিবসের কার্যতালিকা নিয়মিতভাবে সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে প্রচারিত হয়ে থাকে।’

এতে আরো বলা হয়, ‘হাইকোর্ট বিভাগের আদালতসমূহে প্রতিটি মামলা শুনানিঅন্তে আদালত কর্তৃক ঘোষিত সংক্ষিপ্ত ফলাফল অনলাইনে তাৎক্ষণিকভাবে দৈনিক কার্যতালিকায় এন্ট্রি প্রদানের জন্য বেঞ্চ অফিসারদের নির্দেশনা প্রদান করা হলো।’

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের প্রতিদিন যে মামলার শুনানি হয় তার একটি তালিকা প্রত্যেক আদালতের দৈনন্দিন কার্যতালিকায় প্রকাশিত হয়। এই তালিকা অনলাইনে প্রকাশের পাশাপাশি কাগজে ছাপা হতো। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে শুধুমাত্র অনলাইনে কার্যতালিকা প্রকাশিত হচ্ছে। এই কার্যতালিকার মধ্যে যে মামলার শুনানি হয় তার ফলাফল সংক্ষিপ্তভাবে প্রতিদিন কার্যতালিকায় তুলে ধরা হয়। এটা আপিল বিভাগে নিয়মিত করা হলেও হাইকোর্ট বিভাগের কিছু কিছু বেঞ্চের ক্ষেত্রে ফলাফল তুলে ধরতে বিলম্ব হচ্ছে। এই প্রেক্ষাপটে গতকাল বেঞ্চ কর্মকর্তাদের প্রতি নির্দেশনা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর