শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বিবেক ওবেরয়ের বাসায় তল্লাশি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ৮:০৩ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:মাদক মামলার কারণে এবার বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের বাড়িতে অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিবেক ওবেরয়ের মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি চালায় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের একটি দল। বিবেকের বাড়ি থেকে কিছু উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে অবশ্য এখনও জানা যায়নি।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সান্ডালহুড মাদক মামলা নিয়ে হৈচৈ শুরু হয়েছে । সান্ডালহুড মাদক মামলায় সম্প্রতি অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে গ্রেপ্তার করা হয়। সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকেই গ্রেপ্তার করা হয় রাগিনীকে। এই দক্ষিণী অভিনেত্রীকে গ্রেপ্তারের পর ওই মামলায় উঠে আসে আদিত্য আলভার নাম।

বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য আলভা সান্ডালহুড মাদক মামলায় জড়িত বলে অভিযোগ করে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। এরপরই আদিত্য আলভাকে গ্রেপ্তার করা হবে বলে শোনা যায়। গ্রেপ্তারের আগেই পালিয়ে যান আদিত্য। বিবেক ওবেরয়ের শ্য়ালকের কোনও খোঁজ না পেয়ে, তাঁর জন্য লুকআউট নোটিশ জারি করে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ।

বিবেক ওবেরয়ের বাড়িতে আদিত্য আলভা লুকিয়ে থাকতে পারেন। সেই সন্দেহ থেকেই এরপর বিবেকের বাড়িতে তল্লাশি চালায় সিসিবি-র একটি দল। যদিও সেখানে আদিত্য আলভার কোনও খোঁজ মেলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর