সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশে ৩৮টি পুজা মন্দিরে শেষ সময়ে চলছে রং তুলির আচরে সজ্জায়ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ১২:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের তাড়াশে এ বছর ৩৮টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজার প্রতিমা তৈরীতে মৃৎ শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। শেষ সময়ে চলছে রং তুলির আচরে অলংকরণ,সজ্জায়নের কাজ।
মৃৎশিল্পীদের ব্যস্ততার পাশাপাশি আয়োজকরাও মন্ডপ ডেকোরেশন, আলোকসজ্জা ও নিজেদের সাজ সজ্জার কেনাকাটা নিয়ে পার করছেন ব্যস্ত সময়।

তাড়াশ উপজেলার ৮ ইউনিয়নের তাড়াশ পৌরসভা ও সদর ইউনিয়নে ১৩টি, মাধাইনগর ইউপিতে ৬টি, দেশীগ্রাম ইউপিতে ৮টি, তালম ইউপিতে ৫টি, বারুহাস ইউপিতে ৩টি, মাগুড়া বিনোদ ইউপিতে ২টি ও নওগাঁ ইউপিতে ১টি মন্ডপ তৈরীর কাজ চলছে।

তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সাধারণ সম্পাদক সনাতন দাশ জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও পালিত হবে সনাতন ধর্মে শারদীয় দুর্গা পুজা। তবে এ বছর সরকারী নিদের্শ মেনে ও স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাসে কারনে স্বল্প পরিসরে শারদীয় দুর্গা উৎসব পালন করার প্রস্তুতি চলছে।

উপজেলার মাধাইনগর ইউনিয়নের পালপাড়ার গোপাল চন্দ্র পাল জানান, ৩৫ বছর ধরে তারা এই প্রতিমা তৈরির কাজ করছেন। এবারও কাজ করছেন। ইতোমধ্যেই বেশ কয়েক সেট প্রতিমা তৈরি হয়েছে। ২৫ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত মূল্যের প্রতিমা এখানে তৈরি হচ্ছে।

তাড়াশ উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দিরে সভাপতি মৃনাল সরকার মিলু জানান, বিগত বছর গুলোর মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব দূর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তাড়াশ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামী জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। এবছর সকল ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর