মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শ্রমিকদের মজুরি বাড়ল দৈনিক ১০০ টাকা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃসরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে দৈনিকভিত্তিতে কাজ করা শ্রমিকদের মজুরির হার পুনর্নির্ধারণ করা হয়েছে। দৈনিক মজুরি বাড়ানো হয়েছে ১০০ টাকা। গত ১২ অক্টোবর স্বাক্ষরিত একটি অফিস আদেশ আজ বুধবার জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

নতুন আধ্যাদেশে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ১০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬০০ টাকা। এ ছাড়া অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫৭৫ টাকা, আগে যা ছিল ৪৭৫ টাকা।

বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ১০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬০০ টাকা। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা, আগে যা ছিল ৪৫০ টাকা।

একই সঙ্গে জেলা ও উপজেলা এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ১০০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরিও ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তাদের জন্য নির্ধারণ করা মজুরি ৫০০ টাকা।

সর্বশেষ গত ২০১৬ সালের ২৪ মে সর্বশেষ মজুরি নির্ধারণ করেছিল অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগের চেয়ে প্রতিটি ক্ষেত্রে ১০০ টাকা করে মজুরি বাড়ানো হয়েছে।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর