শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ষড়যন্ত্রের জালে বন্দি নওয়াপাড়া পৌর বিএনপির কাণ্ডারি, ২৮ মামলার যোদ্ধা আজ উপেক্ষিত ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন লামায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটমোহরে তিন মাদক সেবীর কারাদণ্ড পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

আর্জেন্টিনার কষ্টার্জিত জয়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ১০:০৩ পূর্বাহ্ন

খেলা ডেস্ক:পিছিয়ে পড়েও কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা বলিভিয়াকে হারিয়েছে ২-১ গোলে। ২০০৫ সালের পর এই প্রথম বলিভিয়ায় মাটিতে জিতল আর্জেন্টিনা।

শুরুতে বলিভিয়াকে এগিয়ে নেন মার্সেলো মোরেনো মার্তিন্স। প্রথমার্ধে লাউতারো মার্তিনেস সমতা ফেরানোর পর জয়সূচক গোলটি করেন হোয়াকিন কোরেয়ার।

লা আলবিসেলেস্তেরা লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব অভিযান শুরু করেছিল লিওনেল মেসির পেনাল্টি থেকে করা একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়ে। এবার বলিভিয়ার মাঠ এস্তাদিও হার্নান্দো সাইলেসে গিয়েও কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে আর্জেন্টিনাকে।

শুরু থেকে দাপটের সঙ্গে খেলতে থাকা স্বাগতিকরা এগিয়ে যায় ম্যাচের ২৪ মিনিটে। আলেজান্দ্রো চুমাচেরোর অ্যাসিস্ট থেকে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন মার্সেলো মার্টিন্স মোরেনো। তবে বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধানটা ১-১ করেন লওতারো মার্তিনেস।

নিজেদের খোলসবন্দি আর্জেন্টিনা দ্বিতীয় গোলটি পায় ৭৯ মিনিটে। লওতারোর পাস থেকে মেসিদের জয়সূচক গোল এনে দেন বদলি হিসেবে নামা জোয়াকিন কোরেয়া। পিছিয়ে পড়ে আক্রমণে ঝড় তুলে বলিভিয়া। তবে পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও হার এড়াতে পারেনি সিজার ফারিয়ারেস দল। আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার মতো এক জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর