রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক যুবক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্ভোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বান্দরবান সাঙ্গুতে নিখোঁজ পর্যটকের মরদেহ ২ দিন পর উদ্ধার অভয়নগরে মাদক-জুয়ার দখলে ভবিষ্যৎ: ঘরে ঘরে কান্না, রাস্তায় অপরাধ দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে রামগড়ে তিন দিনের ব্যবধানে দুই বাড়িতে চুরি বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে- আটঘরিয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুমা গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ’জাসহ ৩ জন আটক

সিরাজগঞ্জে তেলবাহী ট্রাকে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ৪:১৫ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সয়াবিন তেলবাহী ট্রাক খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার নলকার ফুলজোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রামপুরা এলাকার মৃত আবু সাইদের ছেলে আলী আকবর (২৮) ও তার স্ত্রী নুরজাহান বেগম (২০) এবং জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার রূপসীপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (২২)। করোনাভাইরাস পরিস্থিতির কারণে গণপরিবহন বন্ধ থাকায় তারা তেলবাহী ট্রাকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী সয়াবিন তেলের ড্রাম বোঝাই একটি ট্রাকের কেবিনে যাত্রী পরিবহন করছিল। ওই ট্রাকটি নলকা সেতুর পশ্চিম এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রন হারায় এবং ট্রাকটি খাড়ে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায়।

গুরুতর আহত অপর তিনজন হাটিকুমরুল সাকাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর